ই-চায়না বাজার থেকে পণ্য ক্রয়ের আগে কিছু বিষয় বুঝে পণ্য ক্রয় করবেন, যাতে বিক্রয় পরবর্তী কোনো ঝামেলা না আসে-
✅ আমরা কোনো পণ্যের রেডি স্টক রাখি না। শুধুমাত্র আপনার অর্ডারকৃত পণ্যই চায়না সাপ্লায়ার থেকে ক্রয় করা হয়।
✅ 70–100% অগ্রিম পেমেন্ট ছাড়া আপনার অর্ডারটি কনফার্ম হবে না ।
✅ বানিজ্যিক পণ্য বাই এয়ারে আসতে আমাদের ওয়্যারহাউসে পৌঁছানোর দিন থেকে ১৫–২৫ দিন এবং বাই শিপে ৩৫–৬০ দিন
সময় লাগে (সকল প্রকার ছুটি ব্যতীত)।
✅ পণ্যের মূল্যের মধ্যে লোকাল কুরিয়ার/ট্রান্সপোর্ট চার্জ অন্তর্ভুক্ত নয়।
✅ পণ্য কেনার আগে অবশ্যই রিটার্ন ও রিফান্ড পলিসি জেনে নিন। বাই এয়ারের পণ্য ৪০ দিন ও বাই শিপের পণ্য ৯০ দিন অতিবাহিত
হওয়ার আগে কোনো রিফান্ড গ্রহণ করা হবে না।
✅ একাধিক সাপ্লায়ার বা আইটেমের অর্ডার একসাথে না-ও আসতে পারে। আংশিক ডেলিভারি নিতে চাইলে সম্পূর্ণ বকেয়া পরিশোধ
করতে হবে। বাকি পণ্য আসার পর শুধু কুরিয়ার/কাস্টমস/ট্রান্সপোর্ট চার্জ প্রদান করে পণ্য নিতে পারবেন।
✅পণ্য ভাঙা বা নষ্ট পেলে — পণ্য হাতে পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে ছবি সহ ক্লেইম করতে হবে।
✅ আপনার দেওয়া সাইজ ও কালার না মিললে। (লাইটিং ও রেজোলিউশনের কারণে ৫%-১০% কালার পার্থক্য স্বাভাবিক এবং ক্লেইম
যোগ্য নয়।)
✅ সাপ্লায়ারের ওয়্যারহাউস থেকে পণ্য ডেলিভারি হয়ে গেলে রিটার্ন সম্ভব নয়।
✅ বাই এয়ার পণ্য ৬০ দিন ও বাই শিপ পণ্য ১২০ দিন অতিবাহিত হলে — তখন শর্তসাপেক্ষে রিফান্ড প্রদান করা হবে।
✅ সেম্পল আনার ক্ষেত্রে অবস্যই ডেলিভারি চার্জ প্রদান করতে হবে।
✅ সাধারণত eChina Bazar ২ থেকে সৰ্বোচ্চ ৫টি পণ্য ফ্রি সৌর্সিং করে থাকে পরবর্তী প্রতি পণ্যের জন্যে ৫০০০ টাকা মেম্বারশিপ চার্জ
দিয়ে সৌর্সিং করতে হবে।
✅ চাইনিজ RMB ও USD এর তারতম্যের কারণে প্রাইস কমতে বাড়তে পারে। ( অনলাইনে RMB ও USD রেটের সাথে বাস্তব রেটের
কিছু পার্থক্য থাকে )
✅ পণ্য আমাদের বাংলাদেশ ওয়ারহাউসে পৌঁছানোর পরে ৩০ থেকে ৪৫ দিন পরে থাকার পর হারিয়ে গেলে রিফান্ড যোগ্য নয়।